জর্ডানে ২ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

0
8

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে তেহরান। ৩১ আগস্ট, সোমবার ভোরে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সমন্বিত হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আক্রান্ত ঘাঁটি দুটি হলো— কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র বিমান বাহিনী এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, মার্কিন ঘাঁটি দুটির কারিগরি অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গারগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছে তেহরান। সেই সঙ্গে ভবিষ্যতে যেকোনো হামলার বিরুদ্ধে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে ৩০ আগস্ট, রবিবার ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় কয়েকজন ইরানি সেনা ও বেসামরিক নাগরিক নিহতের প্রতিবাদেই এই পাল্টা হামলা চালানো হলো।


তথ্যসূত্র

1. Iran’s Revolutionary Guard says it struck 2 US airbases in Jordan with ballistic missiles
– https://tinyurl.com/4uxhf5uv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে নৃশংসভাবে হত্যা
পরবর্তী নিবন্ধনেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১৯, নিখোঁজ ৪৮০০