গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

0
0

গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী। ৩১ আগস্ট, সোমবার গাজা্র বিভিন্ন অংশে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি শহীদ এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু জানিয়েছে, দক্ষিণ গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় একটি ইসরায়েলি ড্রোন একটি বেসামরিক গাড়িতে হামলা চালালে তিনজন ফিলিস্তিনি শহীদ এবং আরও বেশ কয়েকজন আহত হন। তাদের লাশ আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রটি আরো জানায়, মধ্য গাজা শহরের গাজা মিউনিসিপ্যালিটি পার্কের কাছে একটি আবাসিক ভবনের প্রবেশপথে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি শহীদ এবং আরো কয়েকজন আহত হন।

অন্য একটি ঘটনায়, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের কর্মীরা গাজা শহরের উপকূল থেকে সন্ত্রাসী ইসরায়েলি যুদ্ধজাহাজের গুলিতে আহত পাঁচজন জেলেকে আল-শিফা হাসপাতাল এবং আল-সারায়া ফিল্ড হাসপাতালে নিয়ে গেছে।

আনাদোলুকে দেওয়া চিকিৎসা সূত্রের তথ্যমতে, দক্ষিণ গাজার খান ইউনিসের হামাদ ও পশ্চিম সাতর এলাকায় ইসরায়েলি ড্রোনের গুলিতে ও বোমায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে, সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় ১,৩১৮ জন ফিলিস্তিনি শহীদ এবং ৪,৩৭৫ জন আহত হয়েছেন, এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মৃতদেহ উদ্ধার করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৩০ আগস্ট, রবিবার পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৭৩,৪৫৪ জনে পৌঁছেছে এবং আরও ১,৭৪,৪৮৬ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. 5 Palestinians killed, several others injured in Israeli attacks on Gaza
– https://tinyurl.com/35f5ykyr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন দখলদারিত্বের অবসানের পাঁচ বছর, পুনর্গঠনের পথে আফগানিস্তান: মুজাহিদ হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ভূজপুরে মন্দিরে ভক্ত সেজে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার