
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রুশ ও জান্তা সদস্যদের একটি যৌথ কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম যোদ্ধারা। এতে অন্তত ৭ রুশ সৈন্য সহ বেশ কিছু জান্তা সদস্য নিহত হয়েছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়ার প্রচারিত তথ্য অনুযায়ী, জেএনআইএম যোদ্ধারা গত ৭ সেপ্টেম্বর সকালে মধ্য মালির মোপ্তি রাজ্যে একটি সফল অভিযান চালিয়েছেন। রাজ্যের কাকা-র এলাকার কাছে মালি জান্তা (সেনাবাহিনী) এবং রাশিয়ান ভাড়াটে আফ্রিকান কর্পসের একটি যৌথ টহল দলকে টার্গেট করে উক্ত অতর্কিত আক্রমণটি চালানো হয়েছে। এতে লক্ষ্যবস্তু হওয়া টহল দলটিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
অভিযানের পর জেএনআইএম কিছু ছবি প্রকাশ করেছে, যেগুলোতে অতর্কিত আক্রমণে নিহত বেশ কিছু রুশ ভাড়াটে সৈন্যকে দেখানো হয়েছে। এছাড়াও, হামলার স্থান এবং এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির দৃশ্যও প্রকাশ করা হয়েছে। তবে বিবৃতিতে জেএনআইএম হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করে নি।
স্থানীয় সূত্রগুলো প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে, এই অভিযানে অন্তত ৭ রুশ সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন জান্তা সদস্য হতাহত হয়েছে। এছাড়াও কয়েকটি সামরিক যানবাহন ধ্বংস হয়েছে।


