
২০১৯ সালের আগস্টে সাংবিধানিক অধিকার অবৈধভাবে হরণের পর থেকে গত সাত বছরে, ভারতীয় বাহিনী তাদের অব্যাহত রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ১০৬৯ জন কাশ্মীরিকে শহীদ করেছে।
গত ১লা সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগ কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর (CIK), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) ও স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)-সহ বিভিন্ন কুখ্যাত সংস্থা ২৫,৬৪৯টি ঘেরাও ও তল্লাশি অভিযান (CASOs) এবং বাড়ি তল্লাশির সময় নেতা, উলেমা, যুবক, ছাত্র, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক কর্মী এবং নারীসহ ৩৭,৭৮৩ জন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে। আটককৃতদের অনেকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং জননিরাপত্তা আইন (PSA)-এর মতো কঠোর আইনে মামলা করা হয়েছে।
তথ্য থেকে আরও জানা গেছে যে, এই সময়কালে ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনী শান্তিপূর্ণ ও নিরস্ত্র কাশ্মীরিদের বিরুদ্ধে পাশবিক শক্তি, কাঁদানে গ্যাসের শেল, গুলি এবং পেলেট ব্যবহার করার পর অন্তত ২,৭০৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ভারতীয় বাহিনী এই বছরের শেষ আট মাসে এই অঞ্চলে একুশজন কাশ্মীরিকে শহীদ করেছে। এই সময়কালে, ভারতীয় বাহিনী ও সংস্থাগুলো হুরিয়ত নেতা, যুবক, ছাত্র, কর্মী এবং নারীসহ ৪,৭০৪ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে। ১,৭৪৭টি ঘেরাও ও তল্লাশি অভিযান এবং বাড়ি তল্লাশির সময় তাদের অনেকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং জননিরাপত্তা আইন (PSA)-এর মতো কঠোর আইনে মামলা করা হয়েছে।
এছাড়াও, ঔপনিবেশিক ধাঁচের দমনপীড়ন আরও তীব্র করে, নয়াদিল্লি-নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বাধীন এবং ভারতীয় হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সরাসরি নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত সাম্প্রদায়িক ও দুর্নীতিগ্রস্ত প্রশাসন অধিকৃত জম্মু ও কাশ্মীরে (IIOJK) আন্দোলনকর্মী ও ব্যবসায়ীদের বাড়ি, জমি, দোকান, প্রতিষ্ঠান এবং যানবাহনসহ ২৭৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এই অবৈধ বাজেয়াপ্তকরণগুলো কাশ্মীরিদের অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করা এবং তাদের রাজনৈতিক অবস্থান ও স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করার জন্য বিজেপি-নেতৃত্বাধীন ভারত সরকারের কৌশলের অংশ। কাশ্মীর পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই অবৈধ বাজেয়াপ্তকরণ ও সম্পত্তি ধ্বংস করা কাশ্মীরিদের অর্থনৈতিকভাবে দুর্বল করা, রাজনৈতিক ভিন্নমতের জন্য শাস্তি দেওয়া এবং অধিকৃত অঞ্চলে চলমান স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য বিজেপি-নেতৃত্বাধীন ভারত সরকারের কৌশলের অংশ।
এদিকে, হুররিয়াত নেতা, আন্দোলনকর্মী, যুবক, ছাত্র, সাংবাদিক এবং কয়েক ডজন নারীসহ হাজার হাজার কাশ্মীরি ভারত এবং অধিকৃত জম্মু ও কাশ্মীরের কারাগারগুলোতে বন্দি জীবন কাটাচ্ছেন। বিশিষ্ট বন্দীদের মধ্যে রয়েছেন এপিএইচসি চেয়ারম্যান মাসাররাত আলম বাট, মুহাম্মদ ইয়াসিন মালিক, শাব্বির আহমেদ শাহ, আসিয়া আন্দ্রাবি, নাহিদা নাসরিন, ফেহমিদা সোফি, নাঈম আহমেদ খান, মোহাম্মদ আয়াজ আকবর, পীর সাইফুল্লাহ, মেরাজুদিন কালওয়াল, ফারুক আহমেদ দার, অ্যাডভোকেট শহীদুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান, ড. মুশতাক-উল ইসলাম, বিলাল সিদ্দিকী, মৌলভী বশির উসমানি, ফায়াজ হুসেইন জাফরি, জাফর আকবর বাট, অ্যাডভোকেট জাহিদ আলী, ডক্টর মুহাম্মদ কাসিম ফাখতু, ডক্টর মুহাম্মদ শফি শরীয়তী, রফিক আহমদ গানাই, গোলাম মুহাম্মাদ খান সোপোরি, ফারুক আহমেদ তাওহীদী প্রমুখ।
কাশ্মীরিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করার কারণে এই রাজনৈতিক বন্দীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘকাল কারাবাসের শিকার হচ্ছেন। এই বন্দীরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে বড় শিকার এবং ভারত কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক ন্যায়বিচারের প্রকৃত দাবির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
তথ্যসূত্র
– https://tinyurl.com/2rcy8493


