গোপালগঞ্জে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি, শিক্ষককে অব্যাহতি

0
6

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের রুমে একা ডেকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রীদের শরীরে স্পর্শের চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। পরে প্রশাসন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির বিষয়ে জানাজানি হলে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে জড়ো হন। তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি বিদ্যালয় চলাকালে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ওই শিক্ষক কুরুচিপূর্ণ কথা ও কুপ্রস্তাব দেয়। ছাত্রীর মা বিষয়টি বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে মৌখিকভাবে জানান। অভিযোগের পরও শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি, পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এক ভুক্তভোগী ছাত্রী সাংবাদিকদের জানায়, শিক্ষক তাকে বয়ঃসন্ধিকাল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং শরীরের পালস মাপার কথা বলে বোরকা খুলতে বলে। বিষয়টি একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার দাবি।

শিক্ষার্থী জ্যোতি সরকার জানায়, ফারুকুজ্জামান বিভিন্ন সময় ছাত্রীদের আলাদাভাবে ডেকে ব্যক্তিগত ও অশালীন মন্তব্য করত। কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে শরীরের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য, শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শের চেষ্টা এবং একা দেখা করতে বলার অভিযোগ করেছেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া জানায়, শিক্ষক তাকে ব্যক্তিগতভাবে ডেকে ‘সোনা ময়না পাখি’ বলে সম্বোধন করত এবং তার পোশাক ও ঠোঁট নিয়ে মন্তব্য করত। আরেক শিক্ষার্থী জানায়, ফলাফলসংক্রান্ত বিষয় দেখানোর কথা বলে তাকে একা ডেকে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে।

আরেক শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক ছাত্রীদের শরীরের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য করত এবং একা ডেকে অস্বস্তিকর কথা বলত। এসব বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হলেও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিম তালুকদার গণমাধ্যমকে জানায়, অভিযোগের বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় শিক্ষককে বিদ্যালয়ের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি
– https://tinyurl.com/55brtszn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || শাইখ উসামা বিন লাদেন রহমাতুল্লাহি আলাইহি কেন নাইন ইলেভেন হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন?
পরবর্তী নিবন্ধরূপপুর পারমাণবিক প্রকল্পের অফিসে গভীর রাতে আগুন, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত