পাচারকারী চক্র কর্তৃক ভারতে বিক্রি করে দেয়ার ১২ বছর পর দেশে ফিরে আসলো নারী

0
3

ভারতে পাচারের প্রায় এক যুগ পর বাংলাদেশি এক যুবতী নারীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই শেষে যুবতীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। যুবতী বিজিবিকে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়। দীর্ঘ সময় পর সম্প্রতি সে বাংলাদেশে ফিরে আসে।

গণমাধ্যম সূত্র জানায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিকবিদিক ঘুরে বেড়াচ্ছিল ওই যুবতী। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পানবাড়ী বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

পরে যুবতীর দেওয়া পরিচয় ও ঠিকানা অনুযায়ী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কিশোরীর বাবা এবং তার এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য পানবাড়ী বিজিবি ক্যাম্পে আসেন। সেখানে তারা যুবতীকে শনাক্ত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি যুবতীকে তার বাবার হাতে তুলে দেয়।


তথ্যসূত্র:
১। ভারতে পাচারের ১২ বছর পর সীমান্তে বাংলাদেশি কিশোরী উদ্ধার
– https://tinyurl.com/4nmf2fcr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার তুফ্ফাহতে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধকাবুল ও পারওয়ানে ৪৬ কোটি ৮০ লাখ আফগানি ব্যয়ে চার টি বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু