গাজার তুফ্ফাহতে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ

0
4

২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় গাজা নগরীর উত্তর-পূর্বাঞ্চলের তুফ্ফাহ এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, একটি ইসরায়েলি সামরিক ড্রোন ওই এলাকার মুসকাত স্কুলের কাছে একদল মানুষকে লক্ষ্য করে হামলা চালালে ওই দুই ফিলিস্তিনি শহীদ হন। বর্বর এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯১৯ ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজার ৯৭৭ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। উপত্যকাটির পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি ডলার ব্যয় হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক আগ্রাসনে গাজার প্রায় ২০ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে ঘনবসতিপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ১৯৪৮ সালের নাকবার পর এটিকে ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে বড় গণবাস্তুচ্যুতির ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র

1. Two Palestinians killed in Israeli strike northeast of Gaza
– https://tinyurl.com/3nd2ntx9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে হিন্দুত্ববাদী নেতার স্বাগত অনুষ্ঠানে বুলডোজার, ধ্বংসের বার্তা নিয়ে উদ্বেগ
পরবর্তী নিবন্ধপাচারকারী চক্র কর্তৃক ভারতে বিক্রি করে দেয়ার ১২ বছর পর দেশে ফিরে আসলো যুবতী