
পাকিস্তান থেকে ডুরান্ড লাইন অতিক্রম করে নূরিস্তানের কামদেশ জেলায় অনুপ্রবেশের চেষ্টাকারী সশস্ত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং নাইট ভিশন ক্যামেরা উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। আকস্মিক অভিযানের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের একটি অংশ নিহত ও আটক হওয়ার পর এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে পড়ে থাকে। উদ্ধার হওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম থেকে অনুপ্রবেশকারীদের বড় ধরনের সশস্ত্র হামলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের চিত্রাল হয়ে ডুরান্ড লাইন অতিক্রম করে প্রায় ৪০০ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী দল কামদেশের দিকে প্রবেশের চেষ্টা করেছিল। আফগান বাহিনী তাদের গতিবিধি শনাক্ত করে ঘিরে ফেললে আকস্মিক অভিযান শুরু হয়। এতে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি নিহত হয় এবং ৩০ জনকে জীবিত আটক করা হয়। এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।
অভিযানের পর ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও নাইট ভিশন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে অস্ত্রের নির্দিষ্ট ধরন ও মোট সংখ্যা প্রকাশ করা না হলেও, নিরাপত্তা সূত্রগুলো এসব সামরিক সরঞ্জাম উদ্ধারের কথা নিশ্চিত করেছে।
এদিকে হুরিয়ত রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, জীবিত আটক সন্ত্রাসীদের মধ্যে দুজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণশিবিরে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। প্রশিক্ষণ শেষে তাদের ডুরান্ড লাইন অতিক্রম করে নূরিস্তানে পাঠানো হয়েছিল বলেও স্বীকার করে তারা।
তথ্যসূত্র
– Light and heavy weapons have been left behind by the defeated “evil and corrupt” elements.
– https://tinyurl.com/36b94tdy


