
ভারতে মধ্য প্রদেশের উজ্জয়িনীতে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য হিন্দুদের সিংহস্থ কুম্ভ মেলার অজুহাতে সড়ক প্রশস্তকরণ প্রকল্প হাতে নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। আর এই প্রকল্পের অংশ হিসেবেই উজ্জয়িনীতে অবস্থিত প্রায় ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ অপসারণের সিদ্ধান্ত নেয় হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। মসজিদে বুলডোজার চালানোর অভিযান রুখতে রবিবার রাত থেকে বিপুল সংখ্যক মুসলমান মসজিদের ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভরত মুসলিম জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে হিন্দুত্ববাদী পুলিশ।
পুলিশের দাবি, পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। তাদের দাবি অনুযায়ী, তারা এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছে। অপরদিকে পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ প্রয়োগের ঘটনায় মসজিদ সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বড় ধরনের উপস্থিতি দেখা গেছে।
প্রশাসনের মসজিদ অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মধ্য প্রদেশ হাইকোর্টের অভিযোগ করেছে মসজিদ কর্তৃপক্ষ।
৯ সেপ্টেম্বর অপসারণের বিরুদ্ধে দায়ের করা মসজিদ কর্তৃপক্ষের আবেদনগুলো খারিজ করে দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত হিন্দুত্ববাদী প্রশাসনের পক্ষ নিয়ে জানায়, মসজিদ অপসারণের ক্ষেত্রে পৌর কর্পোরেশন তাদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/vmmypv87


