হত্যার পর কাশ্মীরি স্বাধীনতাকর্মীর মরদেহ হস্তান্তর না করে নিজ গ্রাম থেকে ১৬০ কিলোমিটার দূরে নির্জন কবরস্থানে দাফন করালো দখলদার ভারতীয় বাহিনী

0
2

ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিহত স্বাধীনতাকর্মী মোহাম্মদ লতিফ বাট এর মরদেহ নিজ এলাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দাফন করা হয়েছে। দখলদার ভারতীয় বাহিনীর হাতে নিহত হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। বরং কুপওয়ারার বাঙ্গুস উপত্যকার একটি নির্জন কবরস্থানে লাশটি নিয়ে যাওয়া হয়। দাফনের সময় পরিবারের সদস্যদের মোবাইল ফোনও জব্দ করা হয়।

১৯ নভেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) প্রতিবেদন অনুযায়ী, বুধবার কুলগাম জেলার রাঙ্গিলপোরা এলাকায় দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে মোহাম্মদ লতিফ বাট নিহত হন। পরে বুধবার গভীর রাতে কঠোর নিরাপত্তা নজরদারির মধ্যে কুপওয়ারা জেলার বাঙ্গুস উপত্যকার একটি নির্জন কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানটি তার নিজ এলাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। গাড়িতে সেখানে পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।

প্রতিবেদনে বলা হয়, রাত আনুমানিক ১০টার দিকে দখলদার ভারতীয় বাহিনীর সদস্যরা লতিফ বাটের কয়েকজন পুরুষ আত্মীয়কে কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকার ওই দাফনস্থলে নিয়ে যান। সেখানে তাদের অল্প সময়ের জন্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের অনুমতি দেওয়া হয়।

দাফনে অংশ নেওয়া পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন লতিফ বাটের বাবা মুশতাক আহমেদ ভাট, দুই মামা, তিন চাচা, এক ভগ্নিপতি এবং তার এক ভাই। তবে দাফনস্থলে ছবি তোলা বা ভিডিও ধারণের অনুমতি দেওয়া হয়নি।

লতিফ বাটের মামা মুহাম্মদ আলতাফ জানান, কবরস্থানে পৌঁছানোর প্রায় ১০ কিলোমিটার আগে দখলদার ভারতীয় বাহিনীর সদস্যরা সবার মোবাইল ফোন জব্দ করে। ছবি বা ভিডিও ধারণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয় বলে তিনি জানান।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত স্বাধীনতাকর্মীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে দূরবর্তী স্থানে দাফন করা দখলদার ভারতের একটি প্রতিষ্ঠিত নীতির অংশ। এ নীতির উদ্দেশ্য হলো নিহতদের স্বজনদের ওপর মানসিক চাপ তৈরি করা, একই সাথে তাদের জানাজা ও দাফনকে কেন্দ্র করে ভারতবিরোধী এবং স্বাধীনতার পক্ষে সম্ভাব্য বিক্ষোভ দমন করা।

২০১৯ সালের আগস্টে ভারত সরকার অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে কাশ্মীরিদের বিরুদ্ধে এ ধরনের দমনমূলক নীতি আরও জোরদার করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/zhty6hwx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্গম মায়দান ওয়ারদাকে ২০০ শয্যার হাসপাতাল ও বৃহৎ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিরুল মুমিনিন হাফিযাহুল্লাহ