মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অজুহাতে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান জানিয়েছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক

0
2

হিন্দুদের নিরাপত্তার জন্য ঘরে ঘরে বন্দুক রাখা অপরিহার্য হয়ে পড়েছে বলে দাবি করেছে ভারতে তেলেঙ্গানা রাজ্যের গোশামহল কেন্দ্রের উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক টি রাজা সিং। প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বা ‘হাম দো হামারে দো’ পাস না হলে দেশের প্রতিটি হিন্দু পরিবারে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রাখার আহ্বান জানিয়েছে সে।

শনিবার (২১ নভেম্বর, ২০২৬) সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাজা সিং একদল মানুষের সাথে বসে কথা বলছে, তাকে হাতে একটি বন্দুক ধরে থাকতে দেখা যায়। আলোচনায় সে জনসংখ্যা বৃদ্ধি এবং হিন্দুদের নিরাপত্তার বিষয়টি টেনে এনে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র রাখার এ দাবিগুলো তুলে ধরে।

রাজা সিং বলেছে, “‘হাম দো হামারে দো’ আইন পাস না হলে প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক রাখা জরুরি।” আগ্নেয়াস্ত্র ছাড়া হিন্দু পরিবারগুলো তাদের সম্পত্তি বা নারীদের রক্ষা করতে পারবে না। তার ভাষ্য, “হিন্দুরা যদি বন্দুক না রাখে, তবে সম্পত্তি কিংবা মা-বোন-মেয়েরা কেউই নিরাপদ থাকবে না।”

বন্দুক বহনের দাবির পক্ষে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অজুহাত

নিজের বক্তব্যের সপক্ষে রাজা সিং একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পাবে। তার অপযুক্তি, জনসংখ্যার এমন বৃদ্ধি হিন্দুদের নিরাপত্তা কে হুমকির মুখে ফেলবে। সে প্রমাণ ছাড়াই দাবি করেছে, পাকিস্তানে হিন্দুদের ওপর জোরপূর্বক ধর্মান্তর, হত্যা ও ধর্ষণের মতো নির্যাতন চলছে, মুসলিম জনসংখ্যা বাড়লে ভারতেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতির প্রশংসা হিন্দুত্ববাদী বিধায়কের

রাজা সিং উত্তর প্রদেশের তথাকথিত ‘বন্দুক সংস্কৃতির’ প্রশংসা করেছে। এছাড়া সে দাবি করেছে যে রাজ্যটির প্রতিটি বাড়িতেই লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র রয়েছে। সে বলেছে, “উত্তর প্রদেশের বন্দুক সংস্কৃতি আমার খুব পছন্দ। সেখানে প্রতিটি বাড়িতে একটি করে লাইসেন্সধারী বন্দুক আছে। একইভাবে ভারতের প্রতিটি হিন্দু বাড়িতেও একটি করে লাইসেন্সধারী বন্দুক থাকা চায়।”

বক্তব্যে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতাদর্শের প্রতি সমর্থন প্রকাশ করেছে রাজা সিং। সে দাবি করেছে, সারা দেশের হিন্দুদের আশীর্বাদেই মোদি প্রধানমন্ত্রী হয়েছে। মোদি ক্ষমতায় থাকলে সবকিছুই সম্ভব।

ভিডিও লিংক: https://twitter.com/i/status/2124099827344797942


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2vwca92y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগণহত্যাকারী আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ
পরবর্তী নিবন্ধগণতন্ত্র নয়, পূর্ণাঙ্গ বিপ্লব প্রয়োজন