কানওয়ার যাত্রার অজুহাতে উত্তরপ্রদেশে আমিষ বিক্রির বিরুদ্ধে হিন্দুত্ববাদী পুলিশ-বজরং দলের অভিযান, ক্ষতির মুখে মুসলিম ব্যবসায়ীরা

0
3

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার রেস্তোরাঁয় আমিষ খাবার বিক্রির বিরুদ্ধে একজোট হয়ে অভিযান পরিচালনা করছে হিন্দুত্ববাদী পুলিশ ও বজরং দলের সদস্যরা। চলতি শ্রাবণ মাসে হিন্দুদের কানওয়ার তীর্থযাত্রার নির্ধারিত রুটগুলোতে আমিষ খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে হিন্দুত্ববাদী প্রশাসন, এই অজুহাতে মুসলিম দোকানিদের ওপর কঠোরতা আরোপ করছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।

সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেওবন্দের ‘হায়দ্রাবাদ চিকেন পয়েন্ট’ নামে পরিচিত একটি রেস্তোরাঁয় হিন্দুত্ববাদী বজরং দলের সদস্য অজয় প্রজাপতি ও রুদ্র মিশ্র উপস্থিত রয়েছে। সেখানে উগ্র হিন্দুত্ববাদী কর্মীদের সাথে পুলিশ সদস্যরাও একজোট হয়েছে।

তাদের অভিযোগ, তীর্থযাত্রার সময় আমিষ খাবার বিক্রির ওপর প্রশাসনিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও রেস্তোরাঁটি প্রকাশ্যে চিকেন বিক্রি করছে। কর্মকর্তারা সতর্ক করেছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে প্রযোজ্য আইনি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই অভিযোগে একাধিক দোকান ও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেরিলি জেলায় পৃথক একটি ঘটনায় ২ মুসলিম দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঐসময় জেসিবি মেশিন দ্বারা দোকানটির ছাউনি ও কাউন্টার নির্মূল করে হিন্দুত্ববাদী প্রশাসন। একই ধরনের অভিযোগে বেকারি এলাকা থেকেও ২ জনকে আটক করা হয় বলে জানা গেছে।

পক্ষান্তরে মুসলমান ও সচেতন নাগরিকদের অভিযোগ, দীর্ঘসময় ধরে আমিষ দোকানগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হিন্দুত্ববাদী সরকার ধর্মীয় তীর্থযাত্রার অজুহাত দেখিয়ে আমিষ দোকান বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু ভুক্তভোগীদের জন্য বিকল্প উপার্জনের ব্যবস্থা করেনি। ফলে একান্ত বাধ্য হয়ে অনেক দোকানি রুজি-রোজগারের আশায় তাদের ব্যবসা খোলা রাখছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2j57vy9n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ সালের প্রথম সাত মাসে জম্মু ও কাশ্মীরে ২১ জনকে শহীদ, ৪,৬৫০ জনকে গ্রেপ্তার, ২৫৩টি সম্পত্তি বাজেয়াপ্ত, ৫২টি ভবন ধ্বংস করেছে দখলদার ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২