অধিকৃত জম্মু-কাশ্মীরের দক্ষিণাঞ্চলে দখলদার ভারতীয় বাহিনীর অভিযান জোরদার, আরও ১০ কাশ্মিরী গ্রেপ্তার

0
3

অধিকৃত জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে মুসলিমদের ওপর ঘেরাও ও তল্লাশি অভিযান জোরদার করেছে দখলদার ভারতীয় বাহিনী।

উক্ত অভিযানের অংশ হিসেবে ইসলামাবাদ জেলার সীর হামদান, লেসু, হাটিগাম ক্রসিং, ক্রাড সেতু এলাকা, মাত্তানের বুমজু, বন্ডিয়ালগাম, শেহলিপোরা ক্রসিং, আচাবলের আকিংগাম, চিরপোরা ও আরওয়ানি এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়েছে দখলদার ভারতীয় সেনা ও পুলিশ সদস্যরা। এসকল অভিযানে ১০ তরুণকে গ্রেপ্তার করেছে দখলদার বাহিনী।

১২ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইকবাল ডাংরু, মুশতাক আহমদ ভাট, মোহাম্মদ আরিফ মাগরে, মোহাম্মদ আশরাফ গানাই, ফয়াজ আহমদ মাগরে, ইরশাদ আহমদ গানাই, ফিরোজ আহমদ সোফি, আইজাজ আহমদ লোন, মুখতার আলী ও দোলাল আলী। সূত্রমতে, মুখতার আলী ও দোলাল আলী পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অপরদিকে সমালোচকদের মতে, অধিকৃত ভূখণ্ডে কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনের লক্ষ্যে ভয়ভীতি ও হয়রানির পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। সে উদ্দেশ্যেই তরুণদের আটক করতে মাদক জব্দের মতো ভিত্তিহীন অজুহাত দাঁড় করায় দখলদার ভারত। ভিত্তিহীন এসকল অজুহাতে কাশ্মীরি তরুণদের আটকের ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdfjd4k8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই হত্যা মামলায় জামিন, আদালত প্রাঙ্গণেই ‘জয় বাংলা’ স্লোগান দিলো আইভী
পরবর্তী নিবন্ধখাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনীর উপর আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৪টি সফল অভিযান