
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে আদালত। জামিন পেয়ে আদালত প্রাঙ্গণেই জয় বাংলা স্লোগান দিলো আইভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আদালতে হাজির হয় আইভী। মামলাটির শুনানি করে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ১১ নম্বর আসামি আইভী।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আদালতে শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেয় আইভী। পরে সে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন গণমাধ্যমে জানায়, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে যথারীতি জামিন আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছে।
তথ্যসূত্র:
১। হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান
– https://tinyurl.com/4399ny92


