ভারতের উত্তর প্রদেশে সরকারিভাবে গোমূত্র সংগ্রহের লক্ষ্যে পাইলট প্রকল্প চালু

0
12

ভারতের উত্তর প্রদেশে গোমূত্র সংগ্রহের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প আরম্ভ করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। প্রকল্পটির আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। এটি চালু করা হয়েছে বুলন্দ শহরের ১৫টি গ্রামে।

১২ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম এনডিভির নিউজে জানানো হয়, ভবিষ্যতে প্রতি লিটার ২০ রুপির বিনিময়ে পশুপালকদের থেকে গোমূত্র সংগ্রহের পরিকল্পনা করছে যোগী আদিত্যনাথ সরকার। এলক্ষ্যে গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্কও বসানো হয়েছে।

সরকারের দাবি, প্রকল্পটির উদ্দেশ্য কৃষকদের অতিরিক্ত আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা। সংগৃহীত গোমূত্র জৈব কৃষিকাজে প্রাকৃতিক কীটনাশক ও সার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া প্রকল্প সফল হলে রাজ্যজুড়ে এটি চালুর জন্য পৃথক নীতি প্রণয়ন করা হবে বলেও জানানো হয়।

প্রকল্পে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতাকারী নারীরা প্রতি লিটারে দুই রুপি কমিশন পাচ্ছে।

তবে সমাজবাদী পার্টি এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে।


তথ্যসত্র:
1. https://tinyurl.com/w4a9menm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ৭৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৬টি বৃহৎ সিমেন্ট কারখানা নির্মাণের উদ্যোগ, ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা