আফগান বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হচ্ছে রাডার ও ড্রোন প্রযুক্তি বিষয়ক অনুষদ

0
4

আফগানিস্তানের উচ্চশিক্ষায় প্রথমবারের মতো বিমান রাডার ও চালকবিহীন আকাশযান ব্যবস্থা বিষয়ক অনুষদ প্রতিষ্ঠা করেছে ইমারাতে ইসলামিয়া। একই সঙ্গে দেশটির সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ২৪টি নতুন অনুষদ এবং বিদ্যমান অনুষদগুলোর অধীনে ২৯টি নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হাফিয জিয়াউল্লাহ হাশেমি জানান, উচ্চশিক্ষা বিষয়ক পরিষদ নতুন এসব অনুষদ ও বিভাগের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার নতুন ক্ষেত্র উন্মুক্ত হচ্ছে।

তিনি বলেন, উচ্চশিক্ষা কাউন্সিলের এক বৈঠকে নতুন অনুষদ ও বিভাগগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে বিমান রাডার ও চালকবিহীন আকাশযান ব্যবস্থা বিষয়ক অনুষদও রয়েছে।

হাশেমি আরও জানান, কাবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানের তিনটি বিশেষায়িত শিক্ষা কার্যক্রম অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি পিএইচডি এবং ৩৩টি স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রমও অনুমোদন পেয়েছে।

ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের উচ্চশিক্ষার ইতিহাসে এই প্রথম  রাডার ও চালকবিহীন বিমান ব্যবস্থা উচ্চশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে। নতুন এসব শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্ঞান অর্জনের ক্ষেত্রে আফগান শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।


তথ্যসূত্র

1. Afghan Universities Roll Out Landmark Radar and Drone Programs
– https://tinyurl.com/bdew9yue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় নিহত ৪