যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ

0
0

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় দুই ফিলিস্তিনি শহীদ এবং আরও দুইজন আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার গাজার চিকিৎসা সূত্রের বরাতে আনাদুলু এ তথ্য জানিয়েছে। এ হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

আনাদুলু জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। একই হামলায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

এ ছাড়া গত শুক্রবার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী ইসরায়েলি চালকবিহীন বিমান হামলায় আহত আরেক ফিলিস্তিনি মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয়েছেন।

উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে আল-ফালুজা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে গাজায় পাঁচ হাজার মানুষ অঙ্গহানি বা অঙ্গচ্ছেদের শিকার হয়েছেন। এ ছাড়া ৩০০ জন স্নায়ু ও মেরুদণ্ডজনিত গুরুতর আঘাতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১০ হাজার রোগীর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন।

মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সরাসরি হামলার কারণে অধিকাংশ বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রই কার্যক্রম চালানোর সক্ষমতা হারিয়েছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম, কৃত্রিম অঙ্গ ও সহায়ক উপকরণের ঘাটতি এবং গাজার বাইরে চিকিৎসার জন্য গুরুতর রোগীদের যাতায়াতে বিধিনিষেধের কারণে হাজারো রোগী গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।


তথ্যসূত্র

1. 2 Gazans killed, 2 injured by Israeli fire in fresh ceasefire violations
– https://tinyurl.com/5yy8c2ye

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য মালিতে জেএনআইএম-এর অতর্কিত আক্রমণে ৭ রুশ সৈন্যসহ বেশ কিছু জান্তা সেনা নিহত