ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা, সন্দেহের তীর আওয়ামী সন্ত্রাসীদের দিকে

0
8

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে গভীর রাতে বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশের দোকানপাট বা অন্য যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্কিং করা অবস্থায় হঠাৎ তাতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানায়, মাসকান্দা এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও জব্দ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
– https://tinyurl.com/mpswv6vt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাসের টিকা’র জন্য অগ্রিম দেয়া ১২০০ কোটি টাকা বা টিকা কোনটাই পাঁচ বছরেও ফেরত দেয়নি ভারত
পরবর্তী নিবন্ধআইনমন্ত্রীর ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার ও তওবার আহ্বান হেফাজতে ইসলামের