আট মাসে আফগানিস্তান-উজবেকিস্তান বাণিজ্যের পরিমাণ ছাড়াল দুই বিলিয়ন ডলার

0
13

আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সালের প্রথম আট মাসে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ার ফলে আফগানিস্তানের বাজারে পণ্য সরবরাহ আরও সহজ ও স্বাভাবিক রাখা, পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং মজুতদারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

উজবেকিস্তান রপ্তানিকারক সমিতির কর্মকর্তারা জানান, ২০২৪ সালে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৮০ কোটি ডলার। ২০২৫ সালে তা বেড়ে ১৮৫ কোটি ডলারে পৌঁছেছে বলে তারা উল্লেখ করেন।

বালখ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারাও দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ফলে আফগানিস্তানের বাজারে প্রয়োজনীয় পণ্য সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে বাজারে পণ্যের ঘাটতি ও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণেও এটি সহায়ক হবে।

উজবেকিস্তান আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ফলে আফগান ব্যবসায়ীরা নতুন বাজার পাচ্ছেন এবং ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছেন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে নিরলস কাজ করে যাচ্ছে। উজবেকিস্তানের সাথে বাণিজ্যের এই বৃদ্ধি আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র

1. Afghanistan-Uzbekistan Trade Volume Exceeds Two Billion Dollars
– https://tinyurl.com/2s49cbum

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআইনমন্ত্রীর ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার ও তওবার আহ্বান হেফাজতে ইসলামের
পরবর্তী নিবন্ধখুলনায় মেসে মিল না দিয়ে ভাত খাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা, এখনও গ্রেফতার হয়নি কেউ