আলেমসমাজের প্রতিবাদের মুখে হাফেজদের উপহার দেওয়া ইসরায়েলি সমকামী লেখকের সেই বই ফেরত নিল সরকার

0
12

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইসরায়েলি সমকামী লেখকের ‘নেক্সাস’ বইটি আলেমসমাজের প্রতিবাদের মুখে ফেরত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ‘নেক্সাস’ বই ফেরত নেওয়ার তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া বইটি ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

পোস্টে আরও জানানো হয়, রোববার দুপুরে প্রতিমন্ত্রী তার দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেয়। এ সময় হাফেজদের পাশাপাশি তাদের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, সহায়তা এবং অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকারি কার্যক্রম অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
১। সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
– https://tinyurl.com/5cafytdc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালো সরকার, নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির শঙ্কা
পরবর্তী নিবন্ধস্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে ইতালি