
আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে সন্ত্রাসী পাকিস্তানি বিমান হামলার ঘটনায় কাবুলে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রণালয় হামলাগুলোকে ইমারাতে ইসলামিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুনার ও পাকতিকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক হামলাকে দেশটির স্বাধীন অধিকার ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানে সাম্প্রতিক নিরাপত্তা ঘটনাগুলোর উৎস আফগানিস্তানের ভূখণ্ড—ইসলামাবাদের এমন ভিত্তিহীন অভিযোগও সরাসরি প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং সামরিক পদক্ষেপের যৌক্তিকতা দেখানো ও জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এমন দাবি করা হচ্ছে।
মন্ত্রণালয় আরও বলেছে, নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সমস্যার প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি সে বিষয়ে পাকিস্তানকেই নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। অন্য দেশের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর, সোমবার ভোরে আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে নিরীহ বেসামরিক মানুষের উপরে বর্বর বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী পাকিস্তানি সেনাবাহিনী। এই হামলায় কুনারে একই পরিবারের তিনজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. Afghanistan Summons Pakistani Chargé d’Affaires Over Airstrikes
– https://tinyurl.com/387eanvd


