জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় দখলদার প্রশাসনের উচ্চ সতর্কতা জারি, তল্লাশি অভিযান জোরদার

0
0

ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিশতওয়ার জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে দখলদার ভারতীয় প্রশাসন।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, উধমপুর জেলার মাজালতা এলাকার বনাঞ্চলে কয়েক দিন ধরে বড় ধরনের তল্লাশি অভিযান পরিচালনা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ১৭ সেপ্টেম্বর অভিযানকালে কথিত বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রাতে বারতাল, সোহান ও খুবান এলাকার ঘন বনাঞ্চলে অভিযান শুরু করা হয়। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এবং সাধারণ পুলিশ যৌথভাবে এসব এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযান জোরদার করেছে। অভিযানে স্নিফার ডগ, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

অপরদিকে শ্রীনগর-জম্মু মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন, যাত্রী ও পথচারীদের ব্যাপক তল্লাশি করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, দখলদার ভারতের এ ধরনের তল্লাশি অভিযানের ফলে স্থানীয় জনগণ নানা ধরনের হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা কাশ্মীরিদের স্বাধীন মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে, বিশেষত ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয় কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/55swhtbj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কুনার-পাকতিকায় বেসামরিক মানুষের উপর বিমান হামলা: পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব