জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেফতার

0
2

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রশিদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল হাসান সোহাগ সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন যুবদলের দফতর সম্পাদক। সে একই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

গণমাধ্যম সূত্র জানায়, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকা থেকে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়। চোরচক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে সোহাগের নাম উঠে আসে। চক্রটির সদস্যরা পুলিশকে জানায়, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিল সোহাগ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার গণমাধ্যমে জানায়, চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র:
১। জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেফতার
– https://tinyurl.com/39bycjpv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনূরিস্তানে অবৈধ অনুপ্রবেশকারীদের থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী
পরবর্তী নিবন্ধরাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়ায় মুদি দোকানে পেট্রোল বোমা হামলা ও দোকানিকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত বখাটেরা