
সংবিধান সংশোধনে ফের গণভোটের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে সংবিধান সংশোধনবিষয়ক একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের প্রস্তুতি চলছে। এরপর ওই প্রতিবেদনের ভিত্তিতে জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সরকারের অবস্থান তুলে ধরে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন বিষয়ে মতবিনিময় করে সালাহউদ্দিন আহমদ। এ সময় সংবিধানের বিভিন্ন বিষয় সংশোধনের বিষয়ে সম্পাদক ও সাংবাদিক নেতারা মতামত দেয়।
মতবিনিময় সভায় কোনো রাখঢাক না রেখেই সংবিধান থেকে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় গোয়েন্দো সংস্থার ‘র’-এর এজেন্ট খ্যাত কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। সে অষ্টম সংশোধনী বাতিল করে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে।
এদিকে একই সভায় নিউ এজ-এর বিতর্কিত সম্পাদক নূরুল কবীরও সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। সে রাষ্ট্রধর্ম ইসলাম রাখাকে সংখ্যাগুরু জনগোষ্ঠীকে ‘প্রোটেক্ট’ করার সঙ্গে তুলনা করে দাবি করে, পৃথিবীর কোথাও এমনটি নেই।
তথ্যসূত্র:
১। সংবিধান সংশোধনে ফের গণভোট হবে
– https://tinyurl.com/yc5zw4cf


