শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২ হাজার স্কুল বন্ধ, যোগ দিয়েছে শিক্ষক-শ্রমিকেরাও

0
0

শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। দেশটির রাজধানী প্যারিসের একটি শহরের হাইস্কুলে বিক্ষোভরত শিক্ষকদের সমর্থনে শুরু হওয়া এই বিক্ষোভ এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে।

ক্লাস বয়কট করে দেশটির বিভিন্ন শহরের হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেড ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে যোগ দিয়েছে। অন্যদিকে বিক্ষোভ ঠেকাতে পুলিশি বলপ্রয়োগ, জলকামান ব্যবহার এবং ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ, যার ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

বিক্ষোভের অন্যতম প্রধান আয়োজক মাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিয়ন জানিয়েছে, ফ্রান্সজুড়ে ২ হাজার হাইস্কুল বন্ধ রয়েছে। ইউনিয়ন সিঁদিকাল লিসেয়েন (ইউএসএল) আরও জানিয়েছে, দেশজুড়ে সব বিশ্ববিদ্যালয়েও তারা আন্দোলন ‘সংগঠিত করেছে’।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ৬ অক্টোবর, মঙ্গলবার প্যারিস বাদেও সারা দেশে প্রায় ৮৬ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও যোগ দিয়েছে।

ফ্রান্সের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হলেও উত্তর-পশ্চিম ফ্রান্সের রেনে শহরে একটি বিক্ষোভের সময় সংঘর্ষের মধ্যে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশকে জলকামান ব্যবহার করতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপির ছবিতে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় কয়েকজন মানুষকে ছাতা দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়।


তথ্যসূত্র

1. France suspends high school classes as protesters clash with police
– https://tinyurl.com/2bzy7n4x

2. More than 6,500 arrested or stopped by police across France since protests began
– https://tinyurl.com/4rukdhu5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে বিধবার টিপসই ও এনআইডি নিয়ে ভুয়া কাবিননামা তৈরি করল এক ব্যক্তি
পরবর্তী নিবন্ধপাকিস্তানি কোম্পানির নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে নিজস্ব টিকিটিং ব্যবস্থা চালু করল ইমারাতে ইসলামিয়ার আরিয়ানা এয়ার লাইন্স