উত্তর প্রদেশে ‘ধর্ম জাগরণ যাত্রা’ মিছিলে মুসলিমবিদ্বেষী উসকানিমূলক স্লোগান

0
2

৬ অক্টোবর ভারতে উত্তর প্রদেশের সাহারানপুরে উগ্র হিন্দুত্ববাদীদের আয়োজিত ‘ধর্ম জাগরণ যাত্রা’ মিছিলে বিভিন্ন মুসলিমবিদ্বেষী উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, উগ্র হিন্দুত্ববাদী রাম বিশাল দাস, রোহিত প্রধান ও যতি মহাদেবানন্দ গিরির নেতৃত্বে এ যাত্রাটির আয়োজন করা হয়। মিছিলে একটি স্লোগানের ভাষ্য, “ভারতে থাকতে হলে হিন্দুদেরকে পিতা হিসেবে মেনে নিতে হবে।” অর্থাৎ ভারতে বসবাস করতে হলে সবাইকে হিন্দুদের কর্তৃত্ব মেনে নিতে হবে।

অপর একটি স্লোগানে তারা প্রচারণা করছে, “এক এক করে ঘর ওয়াপসি করব, আমরা এই অভিযান নিয়ে প্রত্যেক ঘরে যাব।” ঘর ওয়াপসি দ্বারা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষত মুসলিমদের আবার হিন্দুধর্মে ফিরিয়ে আনার অভিযানকে বুঝিয়ে থাকে উগ্র হিন্দুত্ববাদীরা।

ভবিষ্যত প্রজন্মকে ইসলামবিদ্বেষী ও হিন্দুত্ববাদী আদর্শে গড়ে তোলার অপপ্রয়াস হিসেবে মিছিলে হিন্দু পরিবারের শিশুদেরকেও অন্তর্ভুক্ত করেছে হিন্দুত্ববাদীরা।

ভিডিও লিংক: https://x.com/HindutvaWatchIn/status/2107879084508565598/video/1


 

তথ্যসূত্র:
1. https://tinyurl.com/53eyza8k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৭০০ কোটি আফগানির বেশি ব্যয়ে ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন
পরবর্তী নিবন্ধফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ