ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাঞ্চ গেটের মনিটরে ছাত্রীদের ছবি প্রদর্শন, বিপাকে পর্দানশীনরা

0
28

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পরিচয়পত্র পাঞ্চ করার পর গেটের ওপর স্থাপিত বড় দুটি মনিটরে শিক্ষার্থীদের ছবি প্রদর্শিত হচ্ছে। এর ফলে পর্দানশীন নারী শিক্ষার্থীদের ছবি সবার সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন উপস্থিতি ব্যবস্থায় ক্লাস চলাকালে বড় পর্দায় শিক্ষার্থীদের ছবি প্রদর্শিত হচ্ছে। এতে ক্লাসেও পর্দানশীন মেয়েদের ছবি সবার সামনে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পর্দানশীন নারী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।

সোশ্যাল মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তবে এখনো কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের জন্য ক্লাস করা কঠিন হয়ে পড়ছে বলেও তারা জানিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে পাঞ্চ গেটের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো এর সমাধান হয়নি। এর মধ্যেই অনলাইন উপস্থিতি ব্যবস্থায় ছবি প্রদর্শনের বিষয়টি নতুন করে যুক্ত হয়েছে।

উল্লেখ্য যে, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশে ইসলামি মূল্যবোধ ও মুসলিমদের অধিকারকে গুরুত্ব দিয়ে যেকোনো ব্যবস্থা গ্রহণ করার কথা। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, দেশে এখন মুসলিমদের অধিকার ক্ষুণ্ন করার মতো দুঃসাহস দেখাচ্ছে কেউ কেউ।


তথ্যসূত্র:
১। পাঞ্চ গেইটের মনিটরে মেয়েদের ছবি প্রদর্শন
– https://tinyurl.com/3dutau8m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লির বিক্ষোভে হিন্দুত্ববাদী পুলিশের হেনস্তার শিকার দুই মুসলিম বালক
পরবর্তী নিবন্ধবগুড়ায় শাসনের জেরে স্কুল শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করল সপ্তম শ্রেণির ছাত্র, থুতনিতে আটটি সেলাই