
১৭ অক্টোবর, রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের একসঙ্গে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মরদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির দরাজ এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ৭৫ জন ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে। গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮,০০০ মৃতদেহ রয়ে গেছে।
এদিকে, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে অন্তত ৭৪,৪৭৫ জন শহীদ এবং ১,৭৫,৫১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে তথাকথিত “যুদ্ধবিরতি” শুরুর পর থেকে ১,৫১৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, ৫,৪০০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তথ্যসূত্র
1. Funeral held for 75 Palestinians after remains recovered from Gaza ruins
– https://tinyurl.com/54dvbhst


