ময়মনসিংহে জুমার খুতবায় স্বৈরশাসক হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব বরখাস্ত

0
26

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটেছে। জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার কারণে মসজিদ কমিটি এ সিদ্ধান্ত নেয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর জুমার খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলিমদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। এ সময় মুজিবের ভাস্কর্যের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে মন্তব্য করেন তিনি। পরে এ বক্তব্যের জেরে মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া সাংবাদিককে বলেন, খতিবের দায়িত্ব শুধু নামাজ পড়ানো নয়, সত্য কথা বলাও তার দায়িত্ব। তার বক্তব্যে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। এভাবে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া ঠিক হয়নি।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বিষয়ভিত্তিক আলোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে ওই মন্তব্য করেছিলাম। মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রতিহিংসাবশত আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। সে সাংবাদিকদের জানায়, খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করতে বললেও তিনি তা করেননি। এ ছাড়া মসজিদে রাজনৈতিক আলোচনা এবং গত জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে। এসব কারণে সর্বসম্মতিক্রমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিব বরখাস্ত
– https://tinyurl.com/4dr3jd47

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযশোরের কেশবপুরে ধান ক্ষেতের পাশ থেকে অজ্ঞাত মহিলা-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহেরাতে ২০৭তম আল-ফারুক সেনা কোর থেকে পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন আরও ৪০০ জন তরুণ সেনা সদস্য