বুরকিনায় জান্তা ও মিলিশিয়া ঘাঁটিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৮ অভিযান: ৭টি ঘাঁটি বিজয়

0
9

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জান্তা ও তাদের সহযোগী মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে ৮টি পৃথক অভিযান চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা। গত ২৮শে অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে পরিচালিত এসকল অভিযানের মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা ৭টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন।

আঞ্চলিক সংবাদ প্রচারমাধ্যম আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত ৮টি পৃথক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, এই অভিযানগুলো বুরকিনা ফাসোর ৪টি রাজ্যে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর ৭টি সামরিক ঘাঁটি ও ১টি টহল দলকে টার্গেট করে চালানো হয়েছে। এরমধ্যমে প্রতিরোধ যোদ্ধারা তাদের অভিযানের লক্ষ্যবস্তু ৭টি সামরিক ঘাঁটিরই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন এবং টহল দলের ভারী ক্ষয়ক্ষতি ঘটিয়েছেন। অভিযানগুলোর ৪টি সকালে ও ৩টি সন্ধ্যায় চালানো হয়েছে, এতে শত্রু বাহিনীতে ব্যাপক হতাহত ও বস্তুগত ক্ষতি হয়েছে এবং অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে প্রতিরোধ যোদ্ধাদের হস্তগত হয়েছে।

সূত্রমতে, প্রতিরোধ যোদ্ধারা উক্ত দিনগুলোতে সর্বোচ্চ সংখ্যক অভিযান চালিয়েছেন কায়া রাজ্যে। অভিযানগুলো রাজ্যের নামসিগিয়া, মারানকারি ও সিলমাজি এলাকায় চালানো হয়েছে। অভিযানগুলো জান্তার ৩টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এবং সেগুলো বিজয়ের মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে।

একইভাবে ফাদানগোরমা রাজ্যের মানতো এবং নাতশাবুনি এলাকাতেও প্রতিরোধ যোদ্ধারা ২টি অভিযান চালিয়েছেন। এরমধ্যে একটি অ্যামবুশের ঘটনাও রয়েছে, যা জান্তার একটি টহল দলকে টার্গেট করে চালানো হয়েছে। এমনিভাবে দেশটির বুবুদজুলাসো রাজ্যের ওরোদারা এবং কারতাসো এলাকাতেও প্রতিরোধ যোদ্ধারা ২টি অভিযান চালিয়েছেন। এই অভিযানগুলোও ৩টি সামরিক ঘাঁটি বিজয় এবং একটি টহল দলের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়েছে।

অপরদিকে ওয়াহিগুয়া রাজ্যের কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে অবস্থিত বোসোগো এলাকায় অন্য ১টি অভিযান চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এই অভিযানটি জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর একটি যৌথ ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে এবং তা বিজয়ের মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1102496
– https://chirpwire.net/thread/1102473
– https://chirpwire.net/thread/1102472
– https://chirpwire.net/thread/1102445
– https://chirpwire.net/thread/1102382
– https://chirpwire.net/thread/1102381
– https://chirpwire.net/thread/1102349
– https://chirpwire.net/thread/1102348
– https://chirpwire.net/thread/1102290

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের পাঞ্জাবে মন্দিরে আটকে রেখে দুই দলিত নারীকে ধর্ষণ করল প্রধান পুরোহিত
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বিরোধীদের অন্যতম উদ্দেশ্য হলো আফগানিস্তানে পশ্চিমা ধাঁচের তথাকথিত ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠা করা: গভর্নর রহমতুল্লাহ নাজিব হাফিযাহুল্লাহ