ময়মনসিংহে শিশু সন্তানের সামনেই স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করলো আওয়ামী দুর্বৃত্তরা

0
1

ময়মনসিংহ মহানগরীর বারেড়া এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেড়া মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

গণমাধ্যম সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই গণমাধ্যমকে জানায়, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে জামানের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানায়, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


তথ্যসূত্র:
১। বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/2s3n3dvd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয় ও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ করল আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধনেত্রকোনায় রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ