আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে মোগাদিশু বাহিনীর শীর্ষ সামরিক কমান্ডারসহ ৩ সেনা নিহত

0
14

সোমালিয়ার লোয়ার শাবেলি রাজ্যের বুলোমারির জেলায় আশ-শাবাব মুজাহিদদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে জেলার শীর্ষ সামরিক কমান্ডার আব্দুস সালাম কোবেয় সহ অন্তত ১২ সেনা সদস্য হতাহতের শিকার হয়েছে।

আঞ্চলিক গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, মোগাদিশু বাহিনীর শীর্ষ কমান্ডার কোবেয়, বুলোমারির জেলা থেকে গোলওয়েন শহরের দিকে যাচ্ছিল। এই সেনা কর্মকর্তার গাড়িবহরটি যখন শহরের উপকণ্ঠে আতুনিও এলাকার কাছে পৌঁছায়, ঠিক সেই মুহুর্তে আশ-শাবাব মুজাহিদদের পুঁতে বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। কমান্ডার কোবেয় গোলওয়েনে আশ-শাবাবের বিরুদ্ধে মোগাদিশু বাহিনীর সামরিক শক্তি ও মনোবল শক্তিশালী করতে যাচ্ছিল।

কিন্তু পথিমধ্যেই হারাকাতুশ শাবাব মুজাহিদদের আক্রমণে সে এবং অন্য এক অফিসারসহ ৩ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও ৯ সেনা সদস্য আহত হয়েছে। অন্য সৈন্যরা গন্তব্য পরিবর্তন করে বুলোমারির শহরের দিকে চলে যায়।


তথ্যসূত্র:
– https://x.com/BaidoaOnline/status/2121973285000720846

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের কুলগামে কথিত বন্দুকযুদ্ধে আরও দুই কাশ্মীরি মুসলিমকে হত্যা করেছে দখলদার ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধগাজার ধ্বংসস্তূপ থেকে ৭০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা ও দাফন সম্পন্ন