গাজার ধ্বংসস্তূপ থেকে ৭০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা ও দাফন সম্পন্ন

0
4

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে ৭০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এসব শহীদের মরদেহ উদ্ধারের পর ১৫ নভেম্বর, রবিবার তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এতে হাজারো ফিলিস্তিনি অংশ নেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির উত্তরে আল-সাফতাওয়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলগুলো প্রায় ৭০ জনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে ৬০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এসব শহীদের মরদেহ উদ্ধারের পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের শেষ বিদায় জানান।

উদ্ধার করা শহীদদের জানাজা আল-মাহাব্বা মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাদের মরদেহ উত্তর গাজার আল-ফালুজা কবরস্থানে নিয়ে দাফন করা হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। সীমিত সামর্থ্য নিয়েই উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে শহীদদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।


তথ্যসূত্র :
1. Palestinians bury remains of 70 people recovered from rubble in northern Gaza
– https://tinyurl.com/fmdd65s4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে মোগাদিশু বাহিনীর শীর্ষ সামরিক কমান্ডারসহ ৩ সেনা নিহত
পরবর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চলতি বছরে ৬০০ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া