উত্তরপ্রদেশে হিন্দুদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে গানের প্রভাবে ২০ দিনের নবজাতকের মৃত্যু

0
4

ভারতে উত্তরপ্রদেশের বলিয়া জেলায় হিন্দুদের লক্ষ্মী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চ শব্দে ডিজে গান বাজানোর ঘটনায় ২০ দিনের এক নবজাতক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে ডিজে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গানবাদ্য বাজানোর কারণে শিশুটির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ডিজে সরঞ্জামসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) উত্তরপ্রদেশের বলিয়া জেলার মুড়িয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই সময় নবজাতক কন্যাশিশুটি তার মা রীমা শাহের পাশে ঘুমিয়ে ছিল। এ সময় লক্ষ্মী প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে বের হওয়া একটি শোভাযাত্রা তাদের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করে। শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, ডিজে সাউন্ড সিস্টেম বহনকারী গাড়িটি তাদের বাড়ির সামনে উচ্চ শব্দে গান বাজাতে থাকে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পায়।

স্বজনরা দ্রুত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির এক আত্নীয়ের অভিযোগ, গাড়িটি সরিয়ে নিতে এবং শব্দের মাত্রা কমাতে পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু হিন্দু ভক্তরা সেই অনুরোধ উপেক্ষা করে উচ্চ শব্দে গান বাজাতে থাকে।

এদিকে নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/p28kp5vd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চলতি বছরে ৬০০ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধমালির টিম্বুকটো সেনা ঘাঁটিতে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: হতাহত ১৮ জান্তা সেনা