গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ

0
4

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর ট্যাংক, ড্রোন ও কামানের গোলাবর্ষণে অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ১৮ নভেম্বর, বুধবার নুসেইরাত, বুরেইজ ও আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়।

আলজাজিরার সংবাদদাতাদের তথ্য অনুযায়ী, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে আল-মুগরাকা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি শহীদ হন। এ ছাড়া গাজা শহরের শেখ ইজলিন এলাকায় একজন এবং মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক হামলায় আরও একজন শহীদ হন।

ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন ও গোলাবর্ষণের কারণে নুসেইরাত, বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে বাধ্য হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৮ নভেম্বর প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৭১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র :
1. Three killed as Israel launches first ground push since ‘ceasefire’ began
– https://tinyurl.com/2wr9fjj7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল হামলা চালালো আওয়ামী সন্ত্রাসীরা, আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪
পরবর্তী নিবন্ধমধ্য মালিতে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর একাধিক অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অভিযান