সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে জোরপূর্বক ধর্ষণ, প্যাথলজি কর্মী গ্রেপ্তার

0
1

সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের কক্ষের দরজা বন্ধ করে এক রোগীকে ধর্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান এক গৃহবধূ। টিকিট কেটে চিকিৎসক দেখানোর পর চিকিৎসক তাকে কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। এরপর দুপুর ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে তাকে জানানো হয় যে ওই দিন আর পরীক্ষা হবে না। পরবর্তী সময়ে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করে দেবে বলে ওই নারীকে আশ্বস্ত করে।

পরে অভিযুক্ত মাহমুদুল হাসান ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসার কথা বলে। নমুনা নিয়ে যাওয়ার পর মাহমুদুল প্যাথলজির কক্ষের দরজা বন্ধ করে দেয় এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে থানায় মামলা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানায়, ওই নারী চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিল। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগেও একই কথা জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত কর্মী তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকে এবং প্রস্রাবের নমুনা আনতে বলে। নমুনা নিয়ে গেলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

ওই নারী কক্ষে প্রবেশ করার পর অভিযুক্ত ব্যক্তি দরজা বন্ধ করে দেয়। পরে তার চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনা কাউকে না জানানোর জন্যও তাকে ভয় দেখানো হয়।


তথ্যসূত্র:
১। হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগ, প্যাথলজির আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার
– https://tinyurl.com/354fb9d7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধফরিদপুরে আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত, শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ সন্ত্রাসীদের