ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা

0
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। মোটরসাইকেলে এসে দুজন সন্ত্রাসী বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে রোডে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন রাস্তার ওপর ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। অজ্ঞাতনামা দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে এসে ফাঁকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন গণমাধ্যমকে জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা ওই বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো।


তথ্যসূত্র:
১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গভীর রাতে বাসে আগুন
– https://tinyurl.com/4cj3utun

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরের দাঁড়িয়ে থাকা দুই বাসে আওয়ামী সন্ত্রাসীদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎