মধ্য মালিতে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর একাধিক অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অভিযান

0
4

পশ্চিম আফ্রিকার দেশ মালির মোপ্তি রাজ্যের কাকা-সোমাদুগু সড়কে টহলদলের উপর অতর্কিত আক্রমণ চালানোর পাশাপাশি জেনে শহরের কাছে একটি মিলিশিয়া সদর দপ্তরেরর নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মালির মোপ্তি রাজ্যে দুই দিনের ব্যবধানে জান্তা বাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী জেএনআইএম যোদ্ধারা।

বিবৃতিগুলোতে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর সন্ধ্যায়, প্রতিরোধ যোদ্ধারা মোপ্তি রাজ্যের জেনে শহরের কাছে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। অভিযানটি শহরের উপকণ্ঠে কুন্দারাকা গ্রামে মালির জান্তা অনুগত মিলিশিয়াদের একটি সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয় এবং সংক্ষিপ্ত লড়াইয়ের মাধ্যমে অবস্থানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

এর পরের দিন ১৭ নভেম্বর সন্ধ্যায়, একই রাজ্যের কাকা ও সোমাদুগুর মাঝামাঝি সড়কে মিলিশিয়াদের একটি টহলদলকে টার্গেট করে অতর্কিত আক্রমণ চালান জেএনআইএম যোদ্ধারা। ওই হামলায় মিলিশিয়া সদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কত মিলিশিয়া সদস্য নিহত বা আহত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

ফরাসি ভাষায় ছড়িয়ে পড়া অপর একটি প্রতিবেদনেও একই ঘটনার কথা উল্লেখ করা হয়। তাতে বলা হয়, ১৭ নভেম্বর সন্ধ্যায় কাকা ও সোমাদুগুর মধ্যবর্তী সড়কে জেএনআইএমের পক্ষ থেকে ওই টহলদলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সড়কে এর আগেও গত ১৪ নভেম্বর আরেকটি হামলার ঘটনা ঘটেছিল, যাতে মিলিশিয়াদের মধ্যে একাধিক হতাহতের ঘটনা ঘটে।

মোপ্তি রাজ্যটি মালির কেন্দ্রীয় অংশে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই দেশটির অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চলে জান্তা বাহিনী, জান্তাপন্থী মিলিশিয়া ও জেএনআইএমের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। আর মোপ্তি রাজ্যের বহু এলাকাই ইতোমধ্যে জান্তার নিয়ন্ত্রণে বাহিরে চলে গেছে।


তথ্যসূত্র:
– https://alezza.site/picture.php?/6175/category/33
– https://alezza.site/picture.php?/6173/category/33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধআরব সাগরের উপকন্ঠে পুন্টল্যান্ড বাহিনী ও আশ-শাবাবের মধ্যে ভারী যুদ্ধ চলমান