আরব সাগরের উপকন্ঠে পুন্টল্যান্ড বাহিনী ও আশ-শাবাবের মধ্যে ভারী যুদ্ধ চলমান

0
0

সোমালিয়ার উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চল। বুধবার অঞ্চলটির বারি রাজ্যের গালগালা পর্বতমালায় প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন ও পুন্টল্যান্ড বাহিনীর মধ্যে ভারী লড়াই শুরু হয়েছে।

সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের বারি রাজ্যে আশ-শাবাব মুজাহিদিনের সঙ্গে পুন্টল্যান্ডের দারউইশ বাহিনীর ধুফান রেজিমেন্টের মধ্যে ভারী লড়াই শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। গত ১৮ নভেম্বর সকাল থেকে রাজ্যের বোসাসো শহরের উপকণ্ঠে আফ-উরুর ও গালগালা পর্বতমালায় উভয় বাহিনীর মধ্যে এই লড়াই শুরু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্র অনুসারে, লড়াইটি আফ-উরুর এলাকার কাছাকাছি পর্বতমালায় ধুফান রেজিমেন্টের একটি ঘাঁটি লক্ষ্য করে হারাকাতুশ শাবাব যোদ্ধারা প্রথমে বেশ কিছু ভারী মর্টার ও কামানের গোলাবর্ষণ করেন। এরপর ধুফান সৈন্যরা জীবন বাঁচাতে ঘাঁটি থেকে বেরিয়ে যায়। এরপর পর্বতমালা জুড়ে উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়।

আশ-শাবাবের পক্ষ থেকে জানানো হয় যে, গোলাবর্ষণের পর পুন্টল্যান্ড সৈন্যরা তাদের অবস্থান ত্যাগ করে বাহিরে এলে, দলটি মুজাহিদদের অতর্কিত আক্রমণের মুখে পড়ে। আশ-শাবাব মুজাহিদদের এই অ্যামবুশে পুন্টল্যান্ড বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, তবে এই আক্রমণে ঠিক কত পুন্টল্যান্ড সৈন্য নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

স্থানীয় সূত্রগুলোও ওই এলাকায় সংঘর্ষ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বক্তব্য অনুসারে, লড়াই এখনও চলমান রয়েছে এবং গালগালা পর্বতমালার আফ-উরুরের আশপাশের এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

গালগালা পর্বতমালা দীর্ঘদিন ধরেই আশ-শাবাবের সামরিক তৎপরতার জন্য পরিচিত। দুর্গম পাহাড়ি এলাকা আর আরব সাগরের তীরবর্তী হওয়ায় সেখানে আগ্রাসন চালানো পুন্টল্যান্ড বাহিনীর জন্য সবসময়ই কঠিন। গত কয়েক বছরে এই অঞ্চলে পুন্টল্যান্ড বাহিনী ও আশ-শাবাবের মধ্যে একাধিকবার ভারী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিবারই পুন্টল্যান্ড বাহিনী ভারী হতাহতের পর পিছু হটতে বাধ্য হয়েছে।


তথ্যসূত্র:
– https://x.com/CivicPulseh6nc/status/2122976203304784242

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্য মালিতে জান্তা ও মিলিশিয়া গোষ্ঠীর একাধিক অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অভিযান