আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন: আফগান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
3

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ও খারেজী গোষ্ঠী দায়েশের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে ভিত্তিহীন ও ভুল তথ্যনির্ভর বলে অভিহিত করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেছেন, আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে এ ধরনের অভিযোগ তোলা উচিত নয়।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা আফগানিস্তানে খারেজী গোষ্ঠী আইএসআইএসের তৎপরতা ও সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, এ ধরনের উদ্বেগের কোনো ভিত্তি নেই এবং ভুল তথ্যের ওপর নির্ভর করে বারবার এমন বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইমারাতে ইসলামিয়ার অঙ্গীকার ও আফগানিস্তানের প্রকৃত পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বাস্তব তথ্য উপেক্ষা করে আন্তর্জাতিক অঙ্গনে বারবার উদ্বেগ প্রকাশ করা বিভ্রান্তিকর ধারণা তৈরির শামিল। এ ধরনের তথ্যবিচ্যুত বক্তব্যকে ভিত্তি করে আফগানিস্তানের পরিস্থিতি মূল্যায়ন না করার আহ্বানও জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।


তথ্যসূত্র :
1. Mujahid Responds to Russian and US Security Concerns
– https://www.tolonews.com/afghanistan-201677

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ করল আওয়ামী সন্ত্রাসীরা, ২ লাখ টাকায় মুক্তি
পরবর্তী নিবন্ধনীলফামারীর কিশোরগঞ্জে পবিত্র কালিমা বিকৃত করে নিজেকে ‘রাসূল’ দাবি করল এক ভণ্ড পীর, ক্ষুব্ধ জনতা বাড়ি ঘেরাও করলে উদ্ধার করে হেফাজতে নিল পুলিশ