হত্যার ৫০ দিন: বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের অবস্থান

0
22

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান নেয়।

এ সময় উপস্থিত ছিল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানায়, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।


তথ্যসূত্র:
১। স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী
– https://tinyurl.com/435c3t8j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকায় একটি ভোটকেন্দ্রে মিলল ১৫২টি ক্রিকেট স্টাম্প
পরবর্তী নিবন্ধরাজধানীর মিরপুর থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার