
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের খাজুরিয়া বাজারে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
গণমাধ্যমসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের এই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলা-পাল্টা হামলার প্রতিবাদে উভয় পক্ষ বিক্ষোভ মিছিল করেছে এবং দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
তথ্যসূত্র:
১। চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
– https://tinyurl.com/6x73wfsk


