ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর পুলিশের একশন, সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

0
19

শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এসময় রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছে।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।

এর আগে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়ে আসছে, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।


তথ্যসূত্র
– https://tinyurl.com/yp99htw9
– https://tinyurl.com/mszysrz5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ফারিয়াব প্রদেশে খনিজ উত্তোলন সম্প্রসারণে নতুন সড়ক নির্মাণ কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরের সোপোর শহরে ১ দখলদার ভারতীয় সেনার রহস্যজনক মৃত্যু