
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ৯ ফেব্রুয়ারি, সোমবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে এই হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, টাইর জেলার ইয়ানুহ শহরের কেন্দ্রস্থলে একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলের বিভিন্ন হামলায় শতাধিক লেবাননি নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে সর্বশেষ যুদ্ধে দখল করা পাঁচটি পাহাড়চূড়া ছাড়াও আরও কিছু লেবাননি অঞ্চল দীর্ঘদিন ধরে দখলে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল।
দখলদার ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। ২০২৪ সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও একের পর এক চুক্তি ভঙ্গ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসী ইসরায়েলের এই আগ্রাসনে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1.Israeli strike in southern Lebanon kills 3 people, including a child
– https://tinyurl.com/bdf6susd


