অধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরে ভারতীয় দখলদার বাহিনীর হঠাৎ তল্লাশি, বিপাকে শহরবাসী

0
17

অধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগর শহরের লাল চক এলাকায় আকস্মাৎ ঘেরাও ও তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় দখলদার বাহিনী।

১৩ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের নিউজে জানানো হয়েছে, লাল চক অঞ্চল জুড়ে হঠাৎ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে দখলদার ভারতের স্পেশাল অপারেশন গ্রুপ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা।

অভিযানকালে একাধিক হোটেল ও লজ তল্লাশি চালানো হয়। এই সময় হোটেলে আগত অতিথিরা জনে জনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সম্মুখীন হন। এছাড়া হোটেল মালিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। উক্ত এলাকা ও আশেপাশের বিভিন্ন ভবনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করে দখলদার বাহিনীর কর্মীরা।

হঠাৎ তল্লাশি অভিযানের ফলে রাস্তায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, এরফলে শহরে ক্রেতা-বিক্রেতাগণ যথেষ্ট সমস্যার মুখোমুখি হয়েছিলেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n6w488t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎ভোটে জিতেই পঞ্চগড় সদরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অফিস খুলে দিল বিএনপি সভাপতি
পরবর্তী নিবন্ধসোমালিয়ার বারসাঙ্গুনিতে আশ-শাবাবের অভিযানে পশ্চিমা ২ সামরিক অফিসার নিহত