জামালপুরে কলেজের ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করল ছাত্রদল নেতা

0
5

জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার শাস্তি দাবি করেন কমিটির সহ-সভাপতি।

গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, নতুন রান্নাঘর নির্মাণ করার জন্য সম্প্রতি ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খোলা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কাউকে না বলে সেগুলো বাইরে বিক্রি করে দেয় সরকারি ইসলামপুর কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বি।

ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ জানায়, এ ঘটনা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সভাপতি ও সম্পাদক ছাত্রদলের পদ ব্যবহার করে কোনো অনিয়মের সঙ্গে যুক্ত হলে তার দায় তাদেরকেই নিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাদের শাস্তি চেয়ে উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি।

ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল নেওয়ার জন্য ছাত্রদলের দুজন আবেদন করেন। এর বাইরে বাকিটা জানা নেই।

বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতা সাব্বির জানান, কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারিত করে আমরা রান্নাঘরের মালামাল নিলামের মাধ্যমে নিয়েছি। তবে সে নিলামের কোনো কাগজপত্র আছে কি না তা জানায়নি।


তথ্যসূত্র:
১। ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা
– https://tinyurl.com/4t62a8kh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত
পরবর্তী নিবন্ধবাগেরহাটে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করল বিএনপি নেতা