বাগেরহাটে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করল বিএনপি নেতা

0
12

বাগেরহাটের মোরেলগঞ্জে ২ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনায় ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগ তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার চার তলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। নির্মাণকাজ শুরুর পর থেকে নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে সাত-আটজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

ঠিকাদার এসএম বদিউজ্জামান গণমাধ্যমকে জানায়, ‘দরপত্রের সব নিয়ম মেনে কাজ করা হচ্ছে। বিএনপি নেতা হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে আমার লোকজনকে হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান চাঁদা দাবি অস্বীকার করে বলেন, অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে। কাজে আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোক চাঁদা চাওয়ার কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে।


তথ্যসূত্র:
১। চাঁদা না পেয়ে মাদ্রাসার কাজ বন্ধ করলেন বিএনপি নেতা
– https://tinyurl.com/9yphahfy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে কলেজের ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করল ছাত্রদল নেতা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সামাঙ্গান প্রদেশে ৯.৭ মিলিয়ন আফগানি ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন