
সামাঙ্গন প্রদেশের বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ মিছিলের মাধ্যমে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানি সেনাদের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের সমর্থনই বাহ্যিক হুমকি মোকাবিলার মূল চালিকাশক্তি।
বিক্ষোভকারীরা পাকিস্তানবিরোধী স্লোগান দিয়ে জোর দিয়ে বলেন, তারা কোনো ধরনের আগ্রাসন মেনে নিবেন না। তারা পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর সাম্প্রতিক হামলার কঠোর জবাব দাবি করেন।
সূত্র: https://tinyurl.com/32ju789e


