
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারী।
দৈনিক আমার দেশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ মার্চ) বিকেলে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে অটোভ্যানে ওঠে। পরে মাঝপথে নামাপাড়া এলাকায় ছিনতাইকারী অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী জানায়, ‘আমি এই অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাতাম। এখন আমি কীভাবে খাব, সমিতির কিস্তি দেব কী দিয়ে? আমি এখন অসহায়।’
তথ্যসূত্র:
১। বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই
– https://tinyurl.com/37k68y9f


