
৬ মার্চ, শুক্রবার কান্দাহার প্রদেশের শোরাবাক জেলার পার্শ্ববর্তী কাল্পনিক ডুরান্ড রেখা সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর একটি সামরিক পোস্টে আক্রমণ চালিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চলমান “রাদ্দুয-জুলুম” অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই হামলায় পাকিস্তানি বাহিনীর ৩০ জন সেনা নিহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের শোরাবাক জেলার নিকটবর্তী সীমান্ত এলাকায় পাকিস্তানি সামরিক পোস্টকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। এতে পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর ওই পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সেখানে অবস্থানরত ৩০ জন সেনা নিহত হয়। অভিযানের সময় প্রতিরক্ষা বাহিনী বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র জব্দ করতে সক্ষম হন।
জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি মর্টার, তিনটি দুশকা মেশিনগান, নাইট ভিশন ক্যামেরা, দুটি ভারী অস্ত্র, ১৮টি হ্যান্ড গ্রেনেড, ৩০ রাউন্ড ভারী গোলাবারুদ এবং দুশকা মেশিনগানের ১০ বাক্স গুলি। এছাড়াও অন্যান্য বহু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এই অভিযান চলমান সামরিক কার্যক্রমের অংশ। অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে এবং উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1.The Ministry of Defense has announced that as part of the ongoing “Radd-ul-Zulm” operation
– https://tinyurl.com/m7v4puav


